কিছুক্ষণ আগে ৪১ বছর বয়সী মেক্সিকোর গোলরক্ষক ওচোয়া অবসর ঘোষণা করে নিজের ২২ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এই কিংবদন্তি গোলরক্ষককে শ্রদ্ধা জানিয়েছেন ইনফান্তিনো।

ইনফান্তিনো লিখেছেন, “অভিনন্দন, ওচোয়া। তোমার জাতীয় দলের ক্যারিয়ার বিশ্বকাপের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা গোলরক্ষক এবং ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড় হিসেবে তোমার ক্যারিয়ার চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।”

“তোমার প্রতিটি অবিস্মরণীয় সেভের জন্য ধন্যবাদ; মেক্সিকো জাতীয় দলের জার্সির মর্যাদা রক্ষায় তোমার প্রতিটি প্রচেষ্টার জন্যও ধন্যবাদ। ভবিষ্যতের জন্য রইল শুভকামনা।”